মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান      ● ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না : রিজভী       ● মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ       ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি      ● ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ      ● ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’      ● ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরের জালে ৭ গোল ব্রাজিলের      ● ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি      ● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      ● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ২৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান      ● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      
আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুই ম্যাচ টেস্ট সিরিজের ২য় ও শেষ টেস্টে প্রথম দিনে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা-পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার-রেটের কারণে বড় ধরনের শাস্তির মুখে পড়েছে দেশ দুটি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিল থেকে লঙ্কানদের ১৫ পয়েন্ট এবং পাকিস্তানের ৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল যত ওভার কম বল করবে, প্রতি ওভারের জন্য তাদের ১ পয়েন্ট করে কাটা হয়। 

ম্যাচ রেফারির পর্যবেক্ষণে দেখা গেছে, শ্রীলঙ্কা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ ওভার এবং পাকিস্তান ৫ ওভার পিছিয়ে ছিল। পয়েন্ট কাটার পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের আর্থিকভাবেও জরিমানা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, পাকিস্তানের খেলোয়াড়দের ম্যাচ ফির ২৫ শতাংশ এবং শ্রীলঙ্কার খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।
 
পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস ম্যাচ রেফারির আনা অভিযোগ ও প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
 
রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছিল। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close