বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      বিচ্ছেদে বেশি কষ্ট পান নারী না পুরুষ?      
ফোন ভিজে গেলে প্রথমেই যা করতে হবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম

পানিতে পড়ে গেলে বা কোনোভাবে স্মার্টফোন ভিজে গেলে দ্রুত সেটি বন্ধ করে বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে রাখা সবচেয়ে জরুরি। আতঙ্কিত হয়ে ফোন চালু রাখা, চার্জে দেওয়া কিংবা পানি বের করার জন্য জোরে ঝাঁকানো হলে ভেতরের সংবেদনশীল যন্ত্রাংশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের একটি প্রযুক্তি প্রতিবেদনে ভেজা ফোন রক্ষায় তাৎক্ষণিক করণীয় এবং যেসব ভুল এড়িয়ে চলতে হবে, সেগুলো তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ফোন পানিতে পড়ে গেলে বা ভেতরে পানি ঢুকলে সেটি চালু থাকলেও অন্য কোনো বোতাম না চেপে দ্রুত বন্ধ করে দিতে হবে। স্ক্রিন বা অন্য বোতাম চাপলে ভেতরের পানি আরও গভীরে প্রবেশ করতে পারে। ফোন বন্ধ করার পর প্রয়োজন ছাড়া কোনো বোতাম না চাপাই ভালো।

এরপর ফোনটিকে চার্জারসহ যেকোনো বৈদ্যুতিক উৎস থেকে দূরে রাখতে হবে। ভেজা অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হলে ফোনের সার্কিট ও অন্যান্য স্পর্শকাতর যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে বৈদ্যুতিক শকের ঝুঁকিও থাকে।

সম্ভব হলে ফোনের ব্যাটারি আলাদা করে ফেলতে হবে। তবে আধুনিক বেশিরভাগ স্মার্টফোনে ব্যাটারি খোলার সুযোগ নেই। এ ছাড়া দ্রুত সিম কার্ড এবং মেমোরি বা এসডি কার্ড খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেভাবে ফোন শুকাতে হবে

ফোন বন্ধ করে বিদ্যুৎ থেকে দূরে রাখার পর পরিষ্কার ও নরম কাপড় দিয়ে ডিসপ্লে, পেছনের অংশ এবং চারপাশ ভালোভাবে মুছে নিতে হবে। চার্জিং পোর্ট ও হেডফোন পোর্টে পানি জমে থাকলে সেগুলোও সাবধানে শুকানোর চেষ্টা করতে হবে।

পানি যতটা সম্ভব মুছে নেওয়ার পর ফোনটি শুকনো ও পরিষ্কার জায়গায় রেখে দিতে হবে। পুরোপুরি শুকানোর জন্য কয়েক দিন বাতাসে রাখা প্রয়োজন। সামান্য আর্দ্রতাও ভেতরের যন্ত্রাংশের ক্ষতি করতে পারে।

ফোন শুকানোর জন্য সিলিকা জেল ব্যবহার করা যেতে পারে। একটি এয়ারটাইট ব্যাগে ফোনের সঙ্গে কয়েকটি সিলিকা জেল প্যাকেট রেখে মুখ বন্ধ করে রাখা যায়। সিলিকা জেল আর্দ্রতা শোষণে সহায়তা করতে পারে।

সিলিকা জেল না থাকলে শুকনো সাদা চালের মধ্যে ফোন রাখার প্রচলিত পদ্ধতিও রয়েছে। তবে এতে ফোন ঠিক হওয়ার নিশ্চয়তা নেই এবং সফলতার হার তুলনামূলকভাবে কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যে ভুলগুলো করা যাবে না

ফোন থেকে পানি বের করার জন্য জোরে ঝাঁকানো উচিত নয়। এতে পানি বাইরে বের হওয়ার বদলে ফোনের ভেতরের জটিল ও সংবেদনশীল অংশে আরও ছড়িয়ে পড়তে পারে।

এ ছাড়া ফোন শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বা অন্য কোনো তাপের উৎস ব্যবহার করা যাবে না। অতিরিক্ত তাপে ফোনের সার্কিট ও ভেজা যন্ত্রাংশ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

কয়েক দিন শুকানোর পর ফোনটি সম্পূর্ণ শুকনো মনে হলে চালু করে দেখা যেতে পারে। ফোন চালু হলে পরবর্তী কয়েক দিন স্পিকার, মাইক্রোফোন এবং চার্জিং ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে কি না, তা পর্যবেক্ষণ করা উচিত।

তবে ফোন একেবারেই চালু না হলে নিজে বারবার পরীক্ষা-নিরীক্ষা না করে বিশেষজ্ঞ টেকনিশিয়ানের কাছে নেওয়াই নিরাপদ।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #ভেজাফোন #স্মার্টফোন #ফোনসুরক্ষা #ফোনভিজেগেলে #টেকটিপস #স্মার্টফোনটিপস #মোবাইলফোন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close