বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৫ পিএম

সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

এর পাশাপাশি লঞ্চের সর্বনিম্ন ভাড়াও বাড়ানো হয়েছে। আগে সর্বনিম্ন ভাড়া ছিল ৩২ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে ৩৫ টাকা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের প্রয়োজন হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে সর্বনিম্ন ভাড়া যতটা সম্ভব কম রাখার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে নৌযান মালিকরা নৌপরিবহণ মন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলেন। সেখানে তারা যাত্রী পরিবহণে প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের প্রস্তাব দেন। অর্থাৎ তারা ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন।

তবে বৈঠকের পর মালিকদের দাবির তুলনায় কম হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন নির্ধারিত ভাড়ায় প্রথম ১০০ কিলোমিটার ও এর পরবর্তী দূরত্বের জন্য পৃথক হারে বৃদ্ধি কার্যকর হবে।

এর আগে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার বাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়। সরকারি হিসাবে বাসভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কমিয়ে ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বাসের ভাড়াও নতুন করে নির্ধারণ করা হচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #লঞ্চভাড়া #লঞ্চভাড়াবৃদ্ধি #নৌপরিবহণ #জ্বালানিতেলেরদাম #ভাড়া_বৃদ্ধি #যাত্রীভাড়া #বাসভাড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close