সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      ● আজ বিশ্ব এতিম শিশু দিবস      ● সদস্যকল্যাণে অবকাঠামো উন্নয়নে জোর আনসার-ভিডিপি মহাপরিচালকের      ● শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর      ● এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মানহানির মামলার আবেদন      ● ৭ হাজার রানে ব্র্যাডম্যানকে ছাড়ালেন মুশফিক      
৪ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য মিরাজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম

শিমরন হেটমায়ারের দুর্দান্ত শতকও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সকে ফাইনালে তুলতে পারল না। দ্বিতীয় কোয়ালিফায়ারে জ্যামাইকা কিংসম্যানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা গায়ানা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রিজটাউনে রোমাঞ্চকর ম্যাচে গায়ানার দেওয়া ২০৭ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় জ্যামাইকা। দলের জয়ে বড় ভূমিকা রাখেন রোভম্যান পাওয়েল ও কিচি কার্টি।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করে জ্যামাইকা। মাআজ সদাকাত ও কার্ক ম্যাকেঞ্জি উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ৪২ রান যোগ করেন। পরে কার্টির সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেন ম্যাকেঞ্জি। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৪৮ রান।

এরপর সাইম আইয়ুব ও রোভম্যান পাওয়েল দ্রুত রান তুলে জ্যামাইকাকে জয়ের পথে রাখেন। শেষদিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অধিনায়ক পাওয়েল। জয়ের জন্য যখন ২৯ বলে ৫৫ রান প্রয়োজন, তখন ব্যাটিংয়ে নেমে ক্যারি পিয়েরে ও শামার জোসেফের ওভারে একের পর এক ছক্কা হাঁকান তিনি।

মাত্র ১৭ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন পাওয়েল। কার্টি ৪০ বলে করেন ৫৬ রান। পাওয়েল ও হেটমায়ার যৌথভাবে ম্যাচসেরার পুরস্কার পান।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার মোহাম্মদ হারিস ও মাভেন্দ্র দিনদিয়ালকে হারায় গায়ানা। এরপর শাই হোপকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন হেটমায়ার। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৯৬ রান। হোপ করেন ২৭ বলে ৩৮ রান।

হোপ ফেরার পরও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান হেটমায়ার। কোয়েন্টিন স্যাম্পসনের সঙ্গে গড়েন আরও ৬৫ রানের জুটি। ইনিংসের শেষ বলে আন্দ্রে রাসেলকে চার মেরে ৪৫ বলে শতক পূর্ণ করেন তিনি।

৮টি ছক্কা ও চার দিয়ে সাজানো হেটমায়ারের ১০২ রানের অপরাজিত ইনিংসে ২০৬ রানের বড় সংগ্রহ পায় গায়ানা। এবারের টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় শতক।

তবে গায়ানার হয়ে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এ ম্যাচে বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৪ ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। মিরাজের উইকেটশূন্য দিনেই গায়ানারও টুর্নামেন্ট-যাত্রা শেষ হলো।

অভিষেক মৌসুমেই ফাইনালে উঠে যাওয়া জ্যামাইকা কিংসম্যান রোববার শিরোপার লড়াইয়ে অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের মুখোমুখি হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #মেহেদীহাসানমিরাজ #মিরাজ #শিমরনহেটমায়ার #গায়ানাঅ্যামাজনওয়ারিয়র্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close