বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়া প্রেস ক্লাবে কুরআনের আলোকে সাংবাদিকতা নিয়ে মতবিনিময়      ● ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার মধ্যে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● মানিক পসারি দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন      ● মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প      ● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      ● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ট্যুর থেকে বাদ পড়ে ১০ লাখ ডলার দান করলেন র‍্যাপার ম্যাকলমোর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ পিএম

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার পর, সেই ট্যুর থেকে প্রাপ্ত তার সম্পূর্ণ নিট আয়— ১০ লাখ মার্কিন ডলার ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি দাতব্য সংস্থাকে দান করেছেন মার্কিন র‍্যাপার ম্যাকলমোর (বেন হ্যাগার্টি)।

গত ৪৮ ঘণ্টার ঘটনাবলির পর ফিলিস্তিনিদের প্রকৃত পরিস্থিতি সামনে আনতে এই উদ্যোগ নেন তিনি। বুধবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফিলিস্তিনের জনগণ এখনও প্রাণ হারাচ্ছেন, সামরিক দখলের মধ্যে জীবনযাপন করছেন এবং স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তার অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে রয়েছে—

প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড

হিল প্যালেস্টাইন

গাজা স্যুপ কিচেন

মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস

আনরওয়া ইউএসএ

আমেরিকান নিয়ার ইস্ট রিফিউজি এইড

এদিকে এড শিরানের কনসার্টে ম্যাকলমোরকে বাদ দেওয়ার পর সংহতি জানিয়ে আইরিশ গায়ক অ্যারন রো, ফিনিয়াস, লুকাস গ্রাহাম এবং ব্যান্ড ‘বিওগা’র মতো শিল্পীরাও ট্যুর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। বিতর্কের মুখে এড শিরান সাফ জানিয়েছেন যে, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি আয়োজকদের ছিল, তার নিজের নয়।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #ম্যাকলমোর #এড_শিরান #ফিলিস্তিন #গাজা #আন্তর্জাতিক_সংবাদ #বিনোদন_সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close