বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন      ● শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক      ● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      ● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      ● ছিনতাই-চাঁদাবাজির মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে      ● জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান      ● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      
অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতির দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন
প্রতিনিধি, নাগেশ্বরী (কুড়িগ্রাম)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৭ পিএম

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের নাগেশ্বরী শাখার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে বুধবার বেলা ১১টায় নাগেশ্বরী শাখা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের নাগেশ^রী শাখার ফিল্ড এসিস্ট্যান্ড আলম মিয়া, এরশাদ আলী সরদার, আব্দুর রহিম, দ্বিতীয় কর্মকর্তা টেকন্যিাল মনিরুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা জানান পল্লী সঞ্চয় ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত প্রতিষ্ঠন, যা ২০২৪ সালের পল্লী সঞ্চয় ব্যাংক আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। সাবেক “একটি বাড়ি একটি খামার” প্রকল্পের ধারাবাহিকতায় এই ব্যাংকটি গঠিত হয়। ব্যাংকটি বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র বিমোচনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। এখানে প্রায় ১১ হাজার জনবল থাকলেও পদের নাম পরিবর্তন ও পদোন্নতি না পাওয়ার তাদের মাঝে বিরাজ করছে চরম হতাশা। একই পদে চাকরি শুরু করে দীর্ঘদিন ধরে একই পদে বহাল থাকায় একদিকে যেমন তাদের মাঝে দিনদিন কর্মস্পৃহা কমে যাচ্ছে অপরদিকে ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় বিঘ্ন ঘটছে। এতে করে ব্যাংকটি মুখ থুবড়ে পড়ার আসঙ্কাও রয়েছে বলে জানান তারা। বক্তারা আরও জানান, দীর্ঘদিনের পদের নাম পরিবর্তন চাওয়া এবং পদোন্নতি চাওয়ার আলোকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ১২৩তম বোর্ড সভায় নাম পরিবর্তন করে ২০২৪ সালের ১৩ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করেন এবং জনবল কাঠামো ঠিক রখে পদোন্নতির লক্ষ্যে ১৩৯তম বোর্ডে সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করেন। কিন্তু পরিতাপের বিষয়, দির্ঘদিন ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সাংগঠনিক কাঠামো নিয়ে বারংবার মিটিং করা হলেও আজও সেই সাংগঠিনিক কাঠামো অনুমোদন হয়নি। তাই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে অবিলম্বে সাংগঠনিক কাঠামো অনুমোদন দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করেন তারা। 







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পল্লী সঞ্চয় ব্যাংক   নাগেশ্বরী   কুড়িগ্রাম   মানববন্ধন   অর্গানোগ্রাম   পদোন্নতি   কর্মকর্তা-কর্মচারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close