বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      ● ছিনতাই-চাঁদাবাজির মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে      ● জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান      ● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      ● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      ● গাজীপুরে ভাড়া করা লোকের হামলায় তৌফিকের মৃত্যু: বন্ধু      ● এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি      ● মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি ইশরাক হোসেন      
নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০০ পিএম

বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত সিনিয়র স্টাফ নার্স রিমা আক্তারের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সরা।

বুধবার (৪ নভেম্বর) সকাল দশটা এবং দুপুর ১২টায় পৃথকভাবে মানববন্ধন করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার নার্স সদস্যরা।  

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পৃথকভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় একজন নার্সের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। অথচ কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ধরনের ঘটনা নার্সদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে এবং চিকিৎসাসেবার পরিবেশকে বাধাগ্রস্ত করে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান বলেন, একজন নার্সের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং পুরো নার্স সমাজের নিরাপত্তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করে। তাই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নার্সদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

উক্ত মানববন্ধনে আরও বক্তব্য দেন, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মতিন, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মণ ও সেবা তত্ত্বাবধায়ক মঞ্জুশ্রী সরকার প্রমুখ।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বিকেলে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নার্স রিমা আক্তারের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁকে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় হাসপাতালের এক নিরাপত্তাকর্মীও আহত হন বলে অভিযোগ করা হয়েছে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   বাজিতপুর   নার্স রিমা আক্তার   নার্সের ওপর হামলা   মানববন্ধন   বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন   স্বাস্থ্যসেবা   নার্সদের নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close