বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ      ● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      ● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      ● ছিনতাই-চাঁদাবাজির মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে      ● জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান      ● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      ● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      
কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রীদের শপথ
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি শ্রেণিকক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কালকিনি উন্নয়ন এলাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও শারীরিক প্রভাব এবং বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ ও সচেতনতা বৃদ্ধিসহ নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রীদের অবহিত করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কালকিনি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম।

প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

এসময়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কালকিনি   মাদারীপুর   বাল্যবিবাহ প্রতিরোধ   বয়ঃসন্ধিকাল   সচেতনতামূলক সভা   প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close