বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      ● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      ● ছিনতাই-চাঁদাবাজির মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে      ● জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান      ● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      ● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      ● গাজীপুরে ভাড়া করা লোকের হামলায় তৌফিকের মৃত্যু: বন্ধু      ● এনআইডি সংশোধনে জালিয়াতি, কঠোর অবস্থানে ইসি      
সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার
মো:দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০৬ পিএম

সিরাজগঞ্জ ও পাবনা জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। গত ১ নভেম্বর আত্মসমর্পণ করা চরমপন্থীদের কাছ থেকে পাওয়া তথ্য ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জের মিডিয়া অফিসার পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ নভেম্বর এসআরবি-১২-এর পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া বলেন, আত্মসমর্পণ করা চরমপন্থীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকায়।

এর আগে গত ১ নভেম্বর দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর সদর দপ্তরে ‘নতুন পথে প্রত্যাবর্তন, চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবিব পলাশ (বিপিএল-সেবা), অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ (এসজিপি, পিপিএম, এফডব্লিউসি, পিএসসি), বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ (পিপিএম) এবং রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শাহানা আখতার জাহান।

এসআরবি-১২ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ব্যাটালিয়নটি।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   পাবনা   অস্ত্র উদ্ধার   গুলি উদ্ধার   এসআরবি-১২   চরমপন্থী   আত্মসমর্পণ   আইনশৃঙ্খলা বাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close