বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার      ● সিরাজগঞ্জ ও পাবনার পাঁচ থানায় ১১৩৬ রাউন্ড গুলিসহ বিপুল অস্ত্র উদ্ধার      ● নার্স রিমা আক্তারের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন       ● আদালত অবমাননা: ব্যাখ্যা দিতে সময় পেলেন ফুয়াদ      ● নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস      ● ছিনতাই-চাঁদাবাজির মামলা যাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে      ● জামালপুর পৌর কবরস্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন যুবদল নেতা সোহেল রানা খান      ● নির্বাচনে হার, ফক্স নিউজকে দুষলেন ট্রাম্প      ● সাভারে শ্রমিকদের হামলা, সাংবাদিক-পুলিশসহ আহত ১০      ● সাটুরিয়ার এলজিআরডি ভাঙা সড়কে চরম দুর্ভোগ      ● জানুয়ারি থেকে নতুন বেতন পাবেন পোশাকশ্রমিকেরা      ● গাজীপুরে ভাড়া করা লোকের হামলায় তৌফিকের মৃত্যু: বন্ধু      
বালিয়াকান্দিতে ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ফারুক হোসেন, বালিয়াকান্দি (রাজবাড়ী)
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরিফুল ইসলামের বসতবাড়ির একটি ঘর থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আরিফুল ইসলাম (২৬) ত্রিলোচনপুর গ্রামের রজব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল ত্রিলোচনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে আরিফুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। বালিয়াকান্দি থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   বালিয়াকান্দি   ইয়াবা উদ্ধার   মাদকবিরোধী অভিযান   যুবক গ্রেপ্তার   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close