বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ইউনেসকোর ‘ডিজিটাল লার্নিং উইক’-এ যোগ দিতে ফ্রান্সের পথে শিক্ষামন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম

ইউনেসকোর আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ডিজিটাল লার্নিং উইক’-এ অংশ নিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে তিনি ফ্রান্সের উদ্দেশে যাত্রা করেন।

আগামী ৮ থেকে ১১ সেপ্টেম্বর প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে এবারের ‘ডিজিটাল লার্নিং উইক’। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সময়ে শিক্ষা ব্যবস্থা কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তির সুযোগ ও ঝুঁকি কীভাবে মোকাবিলা করা যায়—এবারের আয়োজনে এসব বিষয় গুরুত্ব পাবে।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’। এর মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে এআইয়ের ব্যবহার, সম্ভাবনা, নৈতিকতা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর এর প্রভাব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হবে।

শিক্ষামন্ত্রী আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেসকোর সদর দপ্তরে আয়োজিত দুটি প্ল্যানারি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব আয়োজনে বিভিন্ন দেশের প্রতিনিধি ও শিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

বর্তমান সময়ে শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষার্থীদের শেখার পদ্ধতি, শিক্ষকদের পাঠদান, শিক্ষা উপকরণ তৈরি এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে এআই নতুন সম্ভাবনা তৈরি করলেও তথ্যের নির্ভরযোগ্যতা, নৈতিকতা, গোপনীয়তা ও ডিজিটাল বৈষম্যের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি ও এআইয়ের সম্ভাব্য ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক শিক্ষা নীতির পরিবর্তন ও ভবিষ্যৎ দক্ষতার প্রয়োজনীয়তা সম্পর্কেও বিভিন্ন দেশের অভিজ্ঞতা জানার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।

সফর শেষে আগামী ১৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডিজিটাল_লার্নিং_উইক ইউনেসকো শিক্ষামন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close