সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২ পদে নিয়োগ: জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৪১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) ২০১৬ সালের নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকারী প্রার্থীদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে তাদের অনলাইনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন না করলে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অধিদফতরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব মো. মাসুদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কর্তৃপক্ষ বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালের ৩ অক্টোবর তারিখের স্মারকের (৩৮.০০.০০০০, ১০৭.১১.০০৮.২০১৯-২৩৩৯) মাধ্যমে সহকারী লাইব্রেরিয়ান-কাম-ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী–এই চারটি পদে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়েছিল।
 
দীর্ঘদিনের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে, বর্তমানে কেবল অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন পোর্টালে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার প্রয়োজন দেখা দিয়েছে। আবেদনকারীদের ১৯ নভেম্বরের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিপিই আরও সতর্ক করে জানিয়েছে, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের আবেদন প্রক্রিয়ায় সমস্যা সৃষ্টি হবে এবং কোনো পরিস্থিতিতেই তাদের প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রবেশপত্র পেতে হলে অবশ্যই ১৯ নভেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:   প্রাথমিক   শিক্ষা   অধিদফতর   জরুরি নির্দেশনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close