বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      
১৮ কোটি মানুষের দেশে কেবল একজন নোবেল বিজয়ী, উপদেষ্টার আক্ষেপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৩:৫২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১৮ কোটি মানুষের দেশে মাত্র একজন নোবেল বিজয়ী হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শনিবার রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ অনুভূতি ব্যক্ত করেন।

ফাওজুল কবির খান তার পোস্টে বলেন, আজ সকালে গিয়েছিলাম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ারে। সেখানে দুটি কথা বলেছি।

‘জব ফেয়ার’ নয়, আমার পছন্দের শব্দ হচ্ছে ‘ক্যারিয়ার ফেয়ার’। যেখানে কেবল চাকুরীদাতা নয়, উদ্যোক্তা হওয়ার, রাজনীতিবিদ হওয়ার স্টল থাকবে। আমাদের এখন সবচেয়ে বড় প্রয়োজন তরুণ, শিক্ষিত, ও সৎ রাজনীতিবিদ। দ্বিতীয় যে কথাটি বলেছি তা হলো, সামাজিক অন্বেষার মূল বিষয় হচ্ছে সম্পদ বাড়ানো; ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পদ বাড়ানো।

সম্পদ বাড়ানো যায় দুইভাবে - উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে; রেন্ট সিকিং বা দুর্নীতির মাধ্যমে। সারা পৃথিবীর সম্পদশালীরা উৎপাদন ও উদ্ভাবনের মাধ্যমে মোট সম্পদ বাড়িয়েছেন। মাইক্রোসফটের বিল গেটস, অ্যাপলের স্টিভ জবস এর উদাহরণ। অন্যদিকে আমাদের ন্যায় অনুন্নত দেশের বেশিরভাগ সম্পদশালীরা মোট সম্পদ না বাড়িয়েই বিত্তশালী হয়েছেন রেন্ট সিকিং ও দুর্নীতির মাধ্যমে।
ফলে আমাদের সমাজ পিছিয়ে আছে। 

তিনি বলেন, বিকেলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রতিযোগিতার অনুষ্ঠানে। সেখানে আক্ষেপ করেছি আঠারো কোটি মানুষের বাংলাদেশে একজন মাত্র নোবেল লরিয়েট, তাও শান্তিতে। মূল নোবেল পুরস্কার পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, কিংবা সাহিত্যে আমাদের কোনো নোবেলজয়ী নাই। ছাত্র ছাত্রীদের কারা এসব বিষয়ে নোবেল পুরস্কার পেতে আশা করে তাদের হাত তুলতে বলি।
একটিও হাত ওঠেনি। 

উপদেষ্টা আরও বলেন, ‘আমি বলেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি নিরপেক্ষ ও অপরিমেয় সম্ভাবনার প্রযুক্তি। এটি আত্মস্থ করতে হবে এবং রেন্ট সিকিং ও দুর্নীতির মতো সমস্যার সমাধানে ব্যবহার করতে হবে। আজকের দিনটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের সান্নিধ্যে খুবই ফলপ্রসূভাবে কেটেছে।’

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নোবেল বিজয়ী   উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close