| শিরোনাম: |

শব্দের গতির চেয়ে দ্রুত চলতে সক্ষম (সুপারসনিক) জেট বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও লকহিড মার্টিন করপোরেশন যৌথভাবে তৈরি এই অত্যাধুনিক বিমানের নাম দেওয়া হয়েছে এক্স–৫৯।
প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশেষ নকশার কারণে বিমানটি শব্দের গতির চেয়ে দ্রুত হলেও খুব সামান্য শব্দ তৈরি করে। সুপারসনিক বিমানের এ ধরনের সফল পরীক্ষা ভবিষ্যতে উচ্চ-গতিসম্পন্ন ও শব্দহীন বাণিজ্যিক বিমান নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
নাসার এক্স–৫৯ জেটটি এই সপ্তাহে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। উড্ডয়ন সফলভাবে শেষ হয়ে বিমানটি নিরাপদে নাসার আর্মস্ট্রং ফ্লাইট রিসার্চ সেন্টারে অবতরণ করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রযুক্তি বাণিজ্যিক বিমান পরিবহন খাতে বিপ্লব আনতে পারে। এক্স–৫৯ প্রকল্প সফল হলে নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসের মতো দীর্ঘ দূরত্বের ফ্লাইটের সময় প্রায় অর্ধেকে নেমে আসবে।
সূত্রঃ ইউরো নিউজ, এপি
স্বদেশ প্রতিদিন/ আরএফ