প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৯:০৩ PM

চিলমারীতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়
দীর্ঘ সময় দেশ ও জনকল্যাণে কাজ করে চিলমারী থেকে অবসরে গেলেন এক পুলিশ সদস্য। ২৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন চিলমারী মডেল থানার পুলিশ সদস্য মো. মোশারফ হোসেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।
গতকাল শনিবার (১ নভেম্বর) বিকালে থানা চত্বরে পুলিশ কনস্টেবল মো. মোশারফ হোসেনের জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করেন। চিলমারী মডেল থানার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. মাসুদ রানা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, সেকেন্ড অফিসার ইয়াছিন আলী, এসআই মো. আসাদুজ্জামান, এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই রুস্তম আলী, সবুজ মিয়া, কনস্টেবল মাসুদ।
অনুষ্ঠান শেষে পুলিশের গাড়ি সাজিয়ে কর্মস্থল থেকে তার নিজ বাস ভবন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয়।
এর আগে সহকর্মীরা ভালোবাসার সঙ্গে বিদায় দেন এই পুলিশ সদস্যকে। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জের এমন আয়োজনে খুশিতে আত্তহারা পুলিশ কনস্টেবল মো. মোশারফ হোসেন। এ আয়োজনে কর্মজীবনের শেষে এক সুখস্মৃতি দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।