বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তানজানিয়ায় সহিংসতা, নিহতের সংখ্যা বেড়ে ৭০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৩৪ AM আপডেট: ০১.১১.২০২৫ ৪:৪১ এএম

আফ্রিকার দেশ তানজানিয়ায় বিতর্কিত নির্বাচনের পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রধান বিরোধী দল চাদেমার দাবি অনুযায়ী, বিক্ষোভে অন্তত ৭০০ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের হিসাবে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।


শুক্রবার (৩১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চাদেমা দলের মুখপাত্র জন কিতোকা এএফপি-কে জানান, রাজধানী দার-এস-সালামে প্রায় ৩৫০ জন, এবং মওয়াঞ্জা অঞ্চলে ২০০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। অন্যান্য অঞ্চল থেকে পাওয়া তথ্য যুক্ত করলে মোট মৃতের সংখ্যা প্রায় ৭০০ জনে পৌঁছেছে। দলের কর্মীরা সারা দেশের হাসপাতাল ঘুরে এই পরিসংখ্যান সংগ্রহ করেছেন বলে জানান তিনি।



এএফপির একটি নিরাপত্তা সূত্রও একই ধরনের তথ্য দিয়েছে, তবে আল জাজিরা নিহতের সঠিক সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তানজানিয়া সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মৃতের সংখ্যা প্রকাশ করেনি। সরকারের পক্ষ থেকে শুধু বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী “বিক্ষিপ্ত সহিংসতার পর পরিস্থিতি স্বাভাবিক করছে।”



জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র সেইফ মাগাঙ্গো শুক্রবার জেনেভায় এক ব্রিফিংয়ে বলেন, আমাদের বিশ্বাসযোগ্য সূত্র থেকে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন মারা গেছেন। তিনি আরও জানান, জাতিসংঘ তানজানিয়া কর্তৃপক্ষকে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে সব ধরনের পদক্ষেপ নিতে অনুরোধ করেছে।



আল জাজিরা জানায়, বুধবার (২৯ অক্টোবর) দার-এস-সালামে বিক্ষোভ শুরু হয়। ভোট প্রক্রিয়ায় অনিয়ম ও বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের ফলাফল স্থগিত করার দাবি জানায়।



সহিংস বিক্ষোভে বেশ কয়েকটি গাড়ি, একটি পেট্রোল স্টেশন ও পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবারও রাজধানীতে পরিস্থিতি উত্তপ্ত থাকে, এবং তৃতীয় দিনের মতো বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।


স্বদেশ প্রতিইদন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  তানজানিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close