মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
হরমুজ প্রণালিতে তেলবাহী ৩ ট্যাংকারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি, হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথ ব্যবহার এবং নেভিগেশন ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখায় সমুদ্রের মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, রোববার ভোরে হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ও নিয়ম উপেক্ষা করে অননুমোদিত রুট দিয়ে পার হওয়ার সময় ৩টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাতপ্রাপ্ত হয়।

জাহাজগুলো তাদের ট্র্যাকিং, নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ (আইডেন্টিফিকেশন) সিস্টেম বন্ধ রেখেছিল এবং ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করেছিল বলে আইআরজিসি জানিয়েছে।

এদিকে প্রণালিটি দিয়ে নিরাপদ চলাচলের জন্য পূর্বনির্ধারিত নিয়ম মেনে চলার তাগিদ দিয়েছে তেহরান এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কোনো জাহাজ নিয়ম ভাঙলে একই পরিণতির শিকার হতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনে ট্যাংকারগুলো থেকে তীব্র ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে হরমুজ প্রণালির আকাশ ঢেকে যায় এবং দক্ষিণ উপকূলের কাছে জাহাজগুলো জ্বলতে থাকে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে এমন পরিস্থিতিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে এ অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে প্রকৃত ঘটনা ও বিভিন্ন পক্ষের দাবির মধ্যে পার্থক্য নির্ধারণ করাও কঠিন হয়ে উঠেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close