সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গুরুতর অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় সশস্ত্র সহিংসতায় অংশ নেয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে অভিযান চালানোর অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার (৮ নভেম্বর) তাদের ফাঁসি দেয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির বিক্ষোভ ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এছাড়া এ তালিকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরাও রয়েছেন।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তি হলেন- হাসান দিওবন্দ, হামিদ কাজেমি ও রেজা জাঙ্গানেহ। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রলবোমা ব্যবহার করেছেন। এ ছাড়া সরকারি স্থাপনায় আগুন দেয়া এবং কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এতে শহরটির কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতে নারাজ ইসরায়েলের আরব নেতা আব্বাস
বিচার বিভাগ আরও জানায়, সরকারি সম্পত্তিতে হামলা ও সহিংসতায় উসকানি দেয়ার ঘটনায় তদন্তের পর সন্দেহভাজন হিসেবে ১১ জানুয়ারি দিওবন্দকে গ্রেপ্তার করা হয়। তার তত্ত্বাবধানে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে পরে গ্রেপ্তার করা হয় আরও ১০ জনকে।

এর আগে রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল রাখার পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া অন্য আসামিদের পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close