বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সদস্য ফরম পূরণ করে আ.লীগ নেতার জামায়াতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ AM আপডেট: ০১.১১.২০২৫ ৪:৫৯ এএম

পিরোজপুরের নেছারাবাদে আওয়ামী লীগের এক নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দলটির গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন


জামায়াতে যোগ দেওয়া ওই নেতা হলেন গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। তিনি সম্প্রতি জামায়াতের সদস্য ফরম পূরণ করেছেন।


আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, ‘আগে আওয়ামী লীগ করতাম, কিন্তু এখন জামায়াতে যোগ দিয়েছি। বয়স ৭০ বছর, জীবনের শেষ প্রান্তে এসে মনে হয়েছে ইসলামি দলের সঙ্গে থেকেই জীবনের বাকি সময় কাটাতে চাই।’


স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সম্প্রতি এলাকার কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা জামায়াতে যোগ দিচ্ছেন বা জামায়াতমনা হয়ে উঠছেন।


গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, ‘আমাদের ইউনিয়নে জামায়াতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকে সদস্য হতে আগ্রহী, তবে যাচাই-বাছাইয়ের পরই সদস্যপদ দেওয়া হয়। এলাকায় হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন নাগরিকও আমাদের কার্যক্রমে যুক্ত হচ্ছেন।’



তিনি আরও জানান, ‘আব্দুল লতিফ প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন। এ ছাড়া স্থানীয় শিক্ষক নিরঞ্জন হালদারও সম্প্রতি আমাদের দলে যোগ দিয়েছেন। শিগগিরই তাদের আনুষ্ঠানিকভাবে সদস্যপদ দেওয়া হবে।’



স্থানীয় রাজনৈতিক মহলে আওয়ামী লীগের সহসভাপতির জামায়াতে যোগদান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই একে স্থানীয় রাজনীতির ভারসাম্যে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।





আরও সংবাদ   বিষয়:  জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close