সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      ● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      
নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ AM

ইসরায়েলে নতুন সরকার গঠনের দৌড়ে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোটের নীতিগত অবস্থানে খুব বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পাওয়ার দৌড়ে নেতানিয়াহুর আগে আইজেনকোটকে কেন প্রথম সুযোগ দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, দুজনই তাঁর সম্পর্কে ভালো কথা বলেছেন। আইজেনকোট তাঁকে ভালোবাসেন বলেও জানিয়েছেন। তবে ইসরায়েলে কী ঘটছে, তা তিনি এখনো ভালোভাবে দেখেননি। নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে প্রতিযোগিতা চলছে, শেষ পর্যন্ত কী হয় তা দেখা যাবে। গত মাসে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। এরপর আইজেনকোট ট্রাম্পের সমালোচনা এড়িয়ে চলেন। নেতানিয়াহুর কাছ থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করলেও আইজেনকোট এখন পর্যন্ত নীতিগত পার্থক্যগুলো স্পষ্ট করেননি। তবে তিনি তুলনামূলক মধ্যপন্থী সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   গাদি আইজেনকোট   বেনিয়ামিন নেতানিয়াহু   ইসরায়েল   সরকার গঠন   মধ্যপ্রাচ্য   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close