বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাগর-নদীতে জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৪:২৫ AM আপডেট: ০১.১১.২০২৫ ৪:৩২ এএম

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সারাদেশের সব সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ ধরার ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।


নিষেধাজ্ঞা চলাকালে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের জাটকা ইলিশ ধরা, কেনাবেচা, পরিবহন, বিনিময় বা মজুত সম্পূর্ণভাবে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। আইন ভঙ্গ করলে একজন জেলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।


পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ রক্ষা করতে জাটকা নিধন বন্ধ করা জরুরি।” তিনি আরও বলেন, প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে সাগর ও নদীতে কঠোর নজরদারি ও অভিযান পরিচালিত হবে।


নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের জীবিকার জন্য সরকার বিশেষ সহায়তা দেবে। ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলে ৪ মাস ধরে প্রতি মাসে ৪০ কেজি করে চাল পাবেন বলে জানান কামরুল ইসলাম।


স্থানীয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা শুরুর আগে জাটকা ব্যবসায় পুরাতন সিন্ডিকেট সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে জেলা মৎস্য অফিস জানিয়েছে, অবৈধ এসব সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই মাঠে রয়েছে।


মৎস্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, “আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জাটকা ধরা, বিক্রি বা পরিবহনে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”




স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  জাটকা ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close