প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:০৯ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৯:১৬ PM

বাংলাদেশ জামায়াতে ইসলামীনের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের মনে করেন, জাতীয় সনদ বাস্তবায়নে যদি কোনো ধরনের বিলম্ব ঘটে, তা হবে জাতির প্রতি বিশ্বাসঘাতকতা।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামায়াত স্বাক্ষর করল কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এতদিন যা নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর সঙ্গে আমরা একমত। এজন্য আমরা স্বাক্ষর করেছি।
তিনি বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে।
তিনি জানান, প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তিনি আশা প্রকাশ করেন, উপদেষ্টা তাদের প্রতিশ্রুতি পূরণ করবেন এবং বাংলাদেশের নতুন কোনো সংকট সৃষ্টি করার সময় কোনো ধরনের কর্তৃত্ব বা হেজিমনি প্রয়োগ করবেন না।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ