বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘তিস্তার পানি নিয়ে টালবাহানা চলবে না’, ‘ন্যায্য পানির হিস্যা দিতে হবে’, ‘ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও’ ইত্যাদি নানা স্লোগান দেন।

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান সিয়াম বলেন, তিস্তা কোনোভাবেই ভারতের সম্পত্তি নয়; এটি আমাদের ন্যায্য অধিকার। তিস্তার উজানে বাঁধ দিয়ে নদীর তীরবর্তী অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার যে চেষ্টা চলছে, তারই প্রতিবাদে আমরা এই মশাল প্রজ্বালন করেছি। অনতিবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ বলে দাবি করে, কিন্তু তিস্তার পানি নিয়ে টালবাহানা করছে। বর্ষায় বাঁধ খুলে দিয়ে বন্যা সৃষ্টি করা হয়, আর শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি—আপনারা যাওয়ার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে দিন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, ভারতের সঙ্গে অভিন্ন ৫৭টি নদীর অধিকাংশেই ভারত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে একতরফাভাবে বাঁধ নির্মাণ করেছে। পানি নিয়ে রাজনীতি করতেই আবরার ফাহাদ ভাইকে প্রাণ দিতে হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় উত্তরাঞ্চলের পাঁচটি জেলা এখন ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই—অবিলম্বে এ প্রকল্পের কাজ শুরু করা হোক।

মশাল মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  বেরোবি   তিস্তা মহাপরিকল্পনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close