সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম

পাকিস্তানি তরুণ সংগীতশিল্পী মুর্তজা কিজিলবাশের সুরের জাদুতে বুঁদ হতে মুখিয়ে ছিলেন ঢাকার শ্রোতারা। একই মঞ্চে গাওয়ার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় পপতারকা হাবিব ওয়াহিদেরও। তবে শেষ মুহূর্তে পর্যাপ্ত নিরাপত্তা ও কর্তৃপক্ষের নির্দেশনার কারণে ২৫ সেপ্টেম্বর শুক্রবারের বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক কনসার্টটি স্থগিত করা হয়েছে।

‘সেন্স ইট উইথ মুর্তজা কিজিলবাশ’ শিরোনামের এই মেগা ইভেন্টটির যৌথ আয়োজক ছিল ‘ঢাকা বিটস’ এবং ‘সেন্স ইট বাই লেটস ভাইব’। তরুণ উদীয়মান তারকা মুর্তজার ক্যারিয়ারে এটিই প্রথম আন্তর্জাতিক একক কনসার্ট হওয়ার কথা ছিল। এতে দুই দেশের সংগীতশিল্পীদের উপস্থিতিতে একটি মেলবন্ধন তৈরির প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছিল।

নিরাপত্তার কারণে আয়োজন স্থগিত

কনসার্ট স্থগিতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জরুরি বিবৃতি প্রকাশ করে বিষাদ প্রকাশ করেছে আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা বিটস’।

বিবৃতিতে তারা জানায়, ‘বিগত কয়েক সপ্তাহ ধরে অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব সরকারি ও প্রশাসনিক ছাড়পত্র সংগ্রহ করা হয়েছিল।’

আয়োজকরা আরও বলেন, ‘দিনরাত এক করে আমাদের দল শতভাগ চেষ্টা চালিয়েছে। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রত্যক্ষ নির্দেশনায় আগামী ২৫ সেপ্টেম্বরের আয়োজনটি স্থগিত করতে আমরা বাধ্য হয়েছি।’

নতুন তারিখে টিকিট কার্যকর

দর্শকদের টিকিটের সুরক্ষার বিষয়ে আশ্বাস দিয়ে আয়োজকরা জানান, শিগগিরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হবে। আগে কেনা টিকিট নতুন ঘোষিত তারিখের জন্য সম্পূর্ণ কার্যকর থাকবে। ফলে যারা কনসার্টে অংশ নিতে চান, তাদের বাড়তি কিছু করতে হবে না।

অন্যদিকে, যারা নতুন তারিখে উপস্থিত হতে পারবেন না কিংবা অর্থ ফেরত নিতে চান, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে ‘কুইকেট’ অ্যাপের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য রিফান্ড নিতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য শ্রোতা ও ভক্তদের আন্তরিক ধৈর্য, সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close