প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ পিএম

বিএনপি, জামায়াতে ইসলামীসহ মোট ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেন।
এদিকে, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আগামী দুই-এক দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়ার ওপর জোর দিয়েছেন।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নের জন্য ২/১ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করতে হবে।
সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে। বড় বিষয়ে প্রদত্ত নোট অব ডিসেন্ট তুলে নিতে হবে। অন্যথায় ভবিষ্যৎ অনিশ্চিত।’
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ