প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৪ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:০৮ PM

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে এশিয়ার দুই পরাশক্তি জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে পেরে উঠল না লাতিন আমেরিকার দুই দল উরুগুয়ে ও ইকুয়েডর। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে জাপান। অন্যদিকে ইকুয়েডরের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।
উরুগুয়েকে হারাল জাপান
জাপানের মিযাগি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল স্বাগতিক জাপান ও সফরকারী উরুগুয়ে। লাতিন আমেরিকার দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে সাবেক তারকা ফুটবলার দিয়েগো ফরলানের অভিষেক ম্যাচ ছিল এটি। তবে অভিষেকের ম্যাচেই হতাশ হতে হয়েছে তাকে।
নির্ধারিত সময় পর্যন্ত দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের চিত্র পাল্টে দেয় জাপান। শেষ দিকে জোড়া গোল করে ৩-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ান জায়ান্টরা।
ইকুয়েডরকে উড়িয়ে দিল দক্ষিণ কোরিয়া
অন্য ম্যাচে ঘরের মাঠে লাতিন আমেরিকার আরেক দল ইকুয়েডরের মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সফরকারীদের কোণঠাসা করে রাখে কোরিয়ানরা।
পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।
ড্র ফিলিস্তিনের, এগিয়ে চীন
এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোল ব্যবধানে ড্র করেছে ফিলিস্তিন। অন্য ম্যাচে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১ মিনিটে মালদ্বীপের জালে তিন গোল দিয়েছে চীন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ