বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন
প্রতিনিধি, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম

উত্তরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বগুড়ায় এসিআই মটরসের ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পালশা এলাকার মেসার্স মৌমিতা ট্রেডার্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সেন্টারটির উদ্বোধন করা হয়।

এসিআই মটরসের ফোটনের বগুড়ার পরিবেশক মেসার্স মৌমিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু মোত্তালিব মানিকের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফোটন থ্রি এস (সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টস) সেন্টারের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এ সময় তিনি বলেন, দেশের কৃষি, শিল্প, স্বাস্থ্য খাতসহ সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সকল চাহিদা পূরণে সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশে এসিআই সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন। বগুড়া যেহেতু কৃষিসমৃদ্ধ একটি অঞ্চল। প্রতিদিন এখান থেকে সবজি পৌঁছে যায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে আর এক্ষেত্রে ভূমিকা রয়েছে ভালো পরিবহন ব্যবস্থার।

যুগের সঙ্গে তাল মিলিয়ে ফোটন গাড়ি ইতিমধ্যেই গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে, যা ইতিবাচক এবং প্রশংসনীয়। তিনি উত্তরের কৃষির বিকাশে সাধারণ মানুষকে এসিআই যেন ভবিষ্যতে আরও সহজ ও ভোগান্তিহীন সেবা প্রদান করেন সেই আহ্বান জানান। একই সঙ্গে বগুড়ায় তাদের বিজনেস হাব গড়ে তুলে সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও আহ্বান জানান সদর আসনের সংসদ সদস্য বাদশা।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সকল ভালো উদ্যোগে তারা সর্বদায় সহযোগিতা করবেন মর্মে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে যারা বক্তব্য রাখেন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান শামছু এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোটন ইন্টারন্যাশনালের সার্ভিস ম্যানেজার মি. জিন শিজুন এবং এসিআই মটরসের বিজনেস ম্যানেজার প্রকৌশলী আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, এসিআই মটরসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ইবনুল আরাবি, প্রোডাক্ট ম্যানেজার মো. কামরুল হাসান এবং সার্ভিস ম্যানেজার ইরফান ইবন নেওয়াজসহ ফোটনের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও বগুড়া অঞ্চলের পিকআপ মালিক ও চালকগণ।

গ্রাহকদের প্রত্যাশা

অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরাও এই উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের প্রত্যাশা, ফোটন থ্রি এস সেন্টার উন্নত সেবার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসায়িক কার্যক্রমকে আরও এক ধাপ এগিয়ে নেবে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা জানান, ফোটন থ্রি এস সেন্টারে একই জায়গায় সেলস, সার্ভিস ও স্পেয়ার পার্টসের সুবিধা পাবেন গ্রাহকরা। ফলে পিকআপ কেনা থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ, মেরামত ও প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ—সবকিছুই হবে আরও সহজ ও সুবিধাজনক।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close