প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৮:০১ PM

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং উপজেলার একাধিক ইউনিয়নে একযোগে এ অভিযান চালায় পুলিশের পৃথক টিম।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি।
সন্দেহভাজন কিশোর-তরুণদের আটক
পুলিশ জানায়, রাতের বেলায় বিভিন্ন অলিগলিতে আড্ডা দেওয়া, মোটরসাইকেলে সন্দেহজনকভাবে চলাচলসহ বিভিন্ন কার্যকলাপের ভিত্তিতে সন্দেহভাজন কিশোর ও তরুণদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।
এ ছাড়া মোবাইল ফোনে গেম খেলছিল—এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আইন অনুযায়ী ব্যবস্থা
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলি বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/এফএইচ