বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
চাঁদ ও মঙ্গল মিশনের পথে স্টারশিপের নতুন অগ্রগতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ পিএম আপডেট: ১৪.১০.২০২৫ ৭:০৩ PM

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের একাদশ পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টারবেস ঘাঁটি থেকে স্থানীয় সময় সোমবার রকেটটি উৎক্ষেপণ করা হয়।

উড্ডয়নের পর পরিকল্পনা অনুযায়ী রকেটের বুস্টার আলাদা হয়ে নিয়ন্ত্রিতভাবে মেক্সিকো উপসাগরে পতিত হয়। অন্যদিকে স্টারশিপ মহাকাশের প্রান্ত স্পর্শ করে নিরাপদে ভারত মহাসাগরে অবতরণ করে। পুরো প্রক্রিয়াটি সফল হলেও রকেটের কোনো অংশ উদ্ধার করা হয়নি। স্পেসএক্স কর্মকর্তা ড্যান হুয়েট বলেন, ‘স্টারশিপ, পৃথিবীতে স্বাগত। আজকের দিনটি সত্যিই অসাধারণ।’

ইলন মাস্ক এই রকেট দিয়েই ভবিষ্যতে মানুষকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি নাসা ২০৩০ সালের মধ্যে নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানোর যে পরিকল্পনা করছে, সেখানে স্টারশিপ ব্যবহৃত হবে পুনঃব্যবহারযোগ্য যান হিসেবে—যা চাঁদের কক্ষপথ থেকে পৃষ্ঠে গিয়ে আবার ফিরে আসবে।

মাস্ক জানান, এবারই প্রথম তিনি নিয়ন্ত্রণকক্ষের বাইরে থেকে রকেট উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। তাঁর ভাষায়, ‘এটা ছিল অনেক বেশি প্রাণবন্ত অভিজ্ঞতা।’ আগস্টে সফল পরীক্ষার পর এবার ছিল দ্বিতীয় বড় অর্জন, যেখানে পুনঃপ্রবেশ ও নিয়ন্ত্রণ কৌশল আরও উন্নত করা হয়েছে। এটি ভবিষ্যতে রকেট পুনরায় উৎক্ষেপণ ঘাঁটিতে নামানোর অনুশীলন হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে স্পেসএক্স ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে স্টারশিপের পাশাপাশি তাদের ছোট রকেট ফ্যালকন দিয়েও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী ও সরঞ্জাম পাঠানো অব্যাহত রাখা যায়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  স্টারশিপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close