বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দুর্নীতিগ্রস্তদের মনোনয়ন না দেওয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘আমরা জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে সৎ ও নৈতিক ব্যক্তিদের দেখতে চাই। তাই প্রত্যেক এলাকায় সৎ ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)-এর সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান আরও বলেন, “মনোনয়ন প্রক্রিয়ায় সততা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক দুর্নীতি দমনে ইতিবাচক পরিবর্তন আসবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের সম্পর্কে তথ্য পেলে দুদক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।”

আরেক প্রশ্নের জবাবে মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, “দুদকের কাছে সাধারণ অপরাধী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। আইনের দৃষ্টিতে সবাই সমান।”

কর্মশালায় দুদকের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী, মোতাহার হোসেন ও আব্দুল্লাহ আল জাহিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দুদক চেয়ারম্যান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close