প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ২:১৭ পিএম

ফাইল ছবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
রোববার (৫ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-২ এ পৃথক তিনটি অভিযোগ গঠন করে দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুল এলাকায় শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। ইতোমধ্যে ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যও রয়েছেন।
অন্য এক মামলায়, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে আদালতে হাজির করা হয়। একই সঙ্গে আরও চার আসামিকে বিভিন্ন মামলায় ট্রাইব্যুনালে আনা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/শাহো