বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঐশ্বরিয়া-ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন সালমান খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:১৫ AM আপডেট: ০৪.১০.২০২৫ ৬:১৮ এএম

বলিউড সুপারস্টার সালমান খান এবার প্রথমবারের মতো নিজের ভাঙা প্রেমের কথা খোলাখুলি জানালেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন ছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তার সম্পর্ক ভাঙার নেপথ্যে মূল কারণ ছিল ব্যক্তিগত আচরণ। তবে সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার টকশোতে এসে সেই ধারণাকে উল্টে দিলেন ভাইজান।

শোতে উপস্থিত থেকে সালমান জানান, সম্পর্ক টিকে থাকার জন্য দুজন সঙ্গীর সমানতালে এগোনো জরুরি। কিন্তু যখন একজন দ্রুত সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়, তখন অন্যজনের মধ্যে অস্বস্তি ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। এর ফলেই সম্পর্কে ফাটল ধরে।

তার ভাষায়, “যখন সম্পর্কে একজন অন্যজনের চেয়ে দ্রুত সফল হয়, তখন সম্পর্কের ভেতর ভারসাম্য থাকে না। এতে অনেকে মনে করে অন্যজন যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সেই পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।”

সালমানের এই বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ঐশ্বরিয়া বা ক্যাটরিনার সঙ্গে তার সম্পর্ক ভাঙার আসল কারণ ছিল না খারাপ ব্যবহার, বরং ক্যারিয়ারগত উত্থান-পতন ও পারস্পরিক অনিরাপত্তা। তাদের সাফল্যের গতির পার্থক্যই টানাপোড়েন তৈরি করেছিল।

বলিউডে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, সালমানের রাগী স্বভাব ও আচরণই দুই সম্পর্কের ভাঙনের জন্য দায়ী। তবে অভিনেতার মুখে এবার অন্য ব্যাখ্যা উঠে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

সালমান খানের জীবনে একাধিক সম্পর্ক এলেও কোনোটিই শেষ পর্যন্ত পরিণতি পায়নি। এমনকি অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ে পর্যন্ত ঠিক হয়েছিল। অতিথিদের জন্য নিমন্ত্রণপত্রও ছাপা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেটিও ভেঙে যায়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সালমানখান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close