বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মারুফার সুইংয়ে মুগ্ধ লাসিথ মালিঙ্গা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:০০ AM

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। পাকিস্তানের বিপক্ষে বল হাতে নামতেই ঝড় তোলেন তিনি। ইনিংসের প্রথম ওভারেই টানা দুই বলে উমাইমা সোহেল ও ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেন এই তরুণ টাইগ্রেস।

তার সেই স্পেলের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শেয়ার করে আইসিসি। ভিডিওটি দেখে মুগ্ধ হন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “নিখুঁত স্কিল, অসাধারণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।”

এর আগে থেকেই ইনসুইংয়ের জন্য পরিচিত মারুফা এবারও তা কাজে লাগিয়ে পাকিস্তানের টপ অর্ডারকে ভেঙে দেন। তার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১২৯ রানে। জবাবে বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়েই জয় তুলে নেয়, শুরু করে বিশ্বকাপ মিশন দারুণভাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  মালিঙ্গা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close