বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
শহিদুল আলমের সাহসী উদ্যোগকে ‘বিবেকের গর্জন’ বললেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৬:৩১ AM

অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যুক্ত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তার এই পদক্ষেপকে প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একে আখ্যা দিয়েছেন “বিবেকের গর্জন” হিসেবে।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে শহিদুল আলমের হাতে বাংলাদেশের পতাকা থাকা একটি ছবি শেয়ার করে তারেক রহমান লিখেন, “গাজা ফ্লোটিলায় শহিদুল আলমের সাহসী পদক্ষেপ কেবল সংহতির নয়, এটি বিবেকের গর্জন।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ কখনও নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করে না এবং বিএনপি সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ‘মিডিয়া ফ্লোটিলা’ অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দেন শহিদুল আলম। ২৮ সেপ্টেম্বর তিনি ইতালির উদ্দেশ্যে রওনা দেন এবং সেখান থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলায় যোগ দেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:   তারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close