প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম

সংগৃহীত ছবি
সংগীতশিল্পী শুভর নতুন দুই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন বৃষ্টি। রোমান্টিক গল্প ও ভালোবাসার আবহে নির্মিত এসব মিউজিক ভিডিওতে শুভর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এরই মধ্যে গানগুলোর কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই দর্শকদের জন্য প্রকাশ পেতে যাচ্ছে ভিডিওগুলো।
নতুন এই কাজ প্রসঙ্গে সংগীতশিল্পী শুভ বলেন, ‘বৃষ্টি দারুণ অভিনয় করেছেন। এক কথায় অসাধারণ। আমার বিশ্বাস, দর্শকদের কাছেও আমাদের এই জুটি ভালো লাগবে। এবার দর্শকদের জন্য ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি। আশা করছি, গান ও মিউজিক ভিডিওগুলো সবার মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে নিজের অনুভূতি জানিয়ে মডেল বৃষ্টি বলেন, ‘শুভর গান আমার অনেক পছন্দের। তার গানের মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। কাজগুলো করতে পেরে আমি আনন্দিত। আশা করি, দর্শকদের কাছে আমাদের জুটিও ভালো লাগবে।’
গানগুলোর মধ্যে রয়েছে-‘শুধু তুমি আমি’ ও ‘তুমি আমার হয়ে থেকো’। গানগুলোর কথা লিখেছেন তাহামিদ ও শুভ। সংগীত পরিচালনা করেছেন কাউসার খান। আর মিউজিক ভিডিওগুলোর নির্মাণ করেছেন সংগীতশিল্পী শুভ নিজেই।
‘টিয়া আই অরিজিনালস’ ব্যানারে গানগুলো প্রকাশিত হবে।