প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ১০:০২ PM

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সফরকালে তিনি ভক্তদের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন আয়োজনে অংশ নিয়েছেন এবং ইউটিউবার ও অভিনেতা রাফসান দ্য ছোটো ভাইয়ের বাসায় বিশেষ দাওয়াতেও উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে শুটিংয়ে অংশ নেন হানিয়া। পরে রাফসানের বাসায় আয়োজিত নৈশভোজে যোগ দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যায়, টেবিল ভরা ছিল নানা পদের খাবারে। হানিয়া বিশেষভাবে খেয়েছেন বিরিয়ানি, মাছ, চিকেন রোস্ট, শামি কাবাব, রসগোল্লা ও জর্দা।
পুরো সময়জুড়ে আনন্দঘন পরিবেশ ছিল। ভিডিওতে দেখা যায়, খাবার খাওয়ার সময় হানিয়ার মুখে ছিল হাসি। তিনি রাফসানের পরিবারকে ধন্যবাদ জানান এবং খাবারের প্রশংসা করেন। বিশেষ করে রাফসানের মায়ের রান্নার প্রশংসা করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ সফরকালে হানিয়া আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির মানুষের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান। ঢাকায় কাটানো তার বিভিন্ন মুহূর্ত ভক্তদের মধ্যে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া আমির। সফরকালে তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও ব্র্যান্ড-সংশ্লিষ্ট আয়োজনে অংশগ্রহণ করেন এবং ভক্তদের সঙ্গে সময় কাটান।
স্বদেশ প্রতিদিন/ আরএফ