বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০, আহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম আপডেট: ৩০.০৯.২০২৫ ৬:০৭ PM

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ব্যস্ততম সড়কে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দপ্তরের কাছে এ বিস্ফোরণ ঘটে। ঘটনার পরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকে।

পুলিশ জানায়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মডেল টাউন থেকে হালি রোডে প্রবেশের সময় লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে আশপাশের ভবন কেঁপে ওঠে এবং বহু গাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার। তিনি জানান, আহতদের দ্রুত সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিস্ফোরণের পরপরই তীব্র গুলিবর্ষণ শুরু হয়, ফলে এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত চারদিকে ঘেরাও দিয়ে দেয়। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে বিস্ফোরণের মুহূর্ত এবং পরবর্তী বিশৃঙ্খলার দৃশ্য ধরা পড়ে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। প্রাদেশিক সরকারের এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, হামলার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা ব্যবস্থা নিয়ে চার হামলাকারীকে হত্যা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, “সন্ত্রাসীরা কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে জাতির মনোবল ভাঙতে পারবে না। জনগণ ও নিরাপত্তা বাহিনীর ত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ প্রদেশে পরিণত করতে বদ্ধপরিকর।”

এ ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। দেশটির রাজনৈতিক নেতৃত্ব একযোগে এই হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   বোমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close