শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় মহিলা দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা ও পৌরসভা মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাতিয়া দ্বীপ সরকারি কলেজের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আশিক ইকবালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। 

প্রধান অতিথির বক্তব্যে শামীম বলেন, আগামী নির্বাচনে জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে সফল করতে প্রত্যেক ঘরে ঘরে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। বিশেষ করে মহিলা দলের নেত্রীবৃন্দকে মা-বোনদের কাছে গিয়ে নারী সমাজকে সংগঠিত করতে হবে। বিএনপির আন্দোলন কেবল দলের জন্য নয়, এটি দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম।

সভায় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, আগামীর আন্দোলন কৌশল এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে জনগণের পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, হাতিয়ার বিএনপি আগামীর আন্দোলনে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করবে। তারা বিশ্বাস করেন, ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিয়ে হাতিয়ার মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে উঠবে।

এমসয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফুল্লাহিল নিশান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান বাবর, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক যুবরাজ আজাদ প্রমুখ। এছাড়া, উপজেলা মহিলা দলের নেত্রী রেশমা বেগম, রহেনা বেগম, পৌরসভা মহিলা দলের নেত্রী সালমা আক্তার ও মজিনা বেগমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   মহিলা দল   মতবিনিময় সভা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close