প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ পিএম আপডেট: ১৬.০৯.২০২৫ ৫:১৩ PM

সাংবাদিক ইলিয়াস হোসাইন দাবি করেছেন, দেশের কিছু লোক আচ্ছন্ন অবস্থায় আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি ও ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন। সোমবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন এবং এসব ব্যক্তিদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন ‘আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।’
ইলিয়াস তার পোস্টে উপদেষ্টা মাহমুজ আলমের ওপর নিউইয়র্কে হামলার ঘটনাকে উল্লেখ করে বলেছেন, ওই ঘটনার পর তদন্ত-আইনি পদক্ষেপ নিলে পুনরাবৃত্তি রোধ করা যেত। তিনি দাবি করেন, বিষয়টিতে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে লন্ডনে আবারও হামলার ঘটনা ঘটেছে। ইলিয়াস বলছেন, শক্তভাবে ব্যবস্থা নিলে এসব অপরাধ ঘটত না।
তিনি আরও লিখেছেন, নিউইয়র্কে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংরক্ষণ ও সহযোগিতার মধ্য দিয়ে কিছু মানুষ সুবিধা নিচ্ছেন এবং সেই অবস্থাটা দীর্ঘদিন ধরে চলমান। গত পাঁচ বছর ধরে নানা ঝামেলা সইতে হয়েও তারা নিউইয়র্কে টিকে থাকার চেষ্টা করেছেন।
ইলিয়াস হোসাইন আরও লিখেন, আওয়ামী লীগকে সবখানে বসায়ে রেখে সংস্কার? কদিন পর ইউএন প্রোগ্রামে নিউইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত ৫ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউইয়র্কে টিকে ছিলাম।
তিনি লিখেন, আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনো দিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ