প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ পিএম

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সারাদিনের অভিযানে ২১৫২টি মামলা করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে মামলা দেওয়ার পাশাপাশি ৩১৬টি গাড়ি ডাম্পিং ও ১২৭টি গাড়ি রেকার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরীতে শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
ডিএমপির দাবি, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এই ধরনের আইনি ব্যবস্থা শহরের যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ