রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধান শিক্ষক সংকটে গুরুদাসপুরের ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠান      ● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      ● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      
গাজায় টানা বোমাবর্ষণে আরো ৫১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৫ AM আপডেট: ১৬.০৯.২০২৫ ৯:৪০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েল টানা বোমাবর্ষণে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। যার মধ্যে ছয় বছর বয়সী যমজ শিশু, সাংবাদিকও রয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজা সিটিতে ইসারায়েলের ব্যাপক বোমাবর্ষণে  করে বাসিন্দারা শহর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।

ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‍্যাপোর্টার ফ্রান্সেসকা আলবানিজে অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাত করতে ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করছে।

সন্ত্রাসের টাওয়ার সমুদ্রে ভেঙে পড়েছে লিখে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ টানা তৃতীয় দিনের মতো হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তবে ভবনটি হামাসের ব্যবহৃত ছিল কি না, এমন প্রমাণ তিনি দেননি।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৬৪ হাজার ৯০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১ লাখ ৬৪ হাজার ৯২৬ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও অগণিত মরদেহ চাপা পড়ে আছে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  গাজা   বোমবর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close