বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
মিডিয়ায় শরীর নয়, প্রতিভা নিয়েই এসেছি: শ্বেতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২০ AM আপডেট: ১৬.০৯.২০২৫ ৯:২৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য সম্প্রতি সাহসী মন্তব্য করে আলোচনায় আসেন। টিভি নাটক ও সিনেমায় সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী জানান, তিনি এখানে প্রতিভা বিক্রি করতে এসেছেন, দেহ নয়। 

তার ভাষায়, শরীর প্রদর্শনের মাধ্যমে কাজ করতে হলে তিনি তা করবেন না। শ্বেতার বক্তব্যে টলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং অনেক অভিনেত্রী তার সমর্থনে এগিয়ে আসেন।

এরপর শ্বেতার মতো একই অবস্থান নিলেন অভিনেত্রী শ্রুতি দাস। তিনি দুই বছর পর ‘জেয়ার ভাটা’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় ফিরেছেন। নাটকের পোশাক পরিহিত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন।

তিনি লেখেন, “আমি একজন রানি, নিজের শরীর প্রদর্শন করে আমাকে কিছু প্রমাণ করতে হয় না। আমি জানি আমার আসল মূল্য কত, আমার প্রয়োজনীয় সবকিছুই আছে। আমি দৃষ্টি আকর্ষণ চাই না, চাই কেবল পূর্ণ সম্মান।”

নিজেকে ‘সিংহী’ হিসেবে উল্লেখ করে শ্রুতি বলেন, তিনি সেই সিংহী যিনি সবার জন্য লড়েছেন। তিনি নিজেকে ফিনিক্সের সঙ্গে তুলনা করে বলেন, ছাই থেকে উঠে এসে তিনি নিজের সাম্রাজ্য তৈরি করছেন। তার কথায়, জীবনে একমাত্র নাটক হলো চোখের পাতা, যা তাকে জনসমাগমের মধ্যেও আলাদা করে তোলে।

শ্রুতির ভাষায়, “আমি তোমার চোখের সাজসজ্জা নই, বরং আত্মার আহার। আমি মেধা দিয়ে তোমার অন্তরের সত্য উপলব্ধি করি। আমি আমার খেলার নিয়ম পাল্টেছি। সময়ের সঙ্গে ভাগ্যও পাল্টায়, তাই ভালোবাসা চালিয়ে যাও।”

শ্বেতা ভট্টাচার্য ও শ্রুতি দাসের মন্তব্য টলিউডে শিল্পীদের কাজের ধরণ, মর্যাদা ও মূল্যায়ন নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মিডিয়া   শ্বেতা   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close