সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উৎসবের আলোকসজ্জায় আড়াল হচ্ছে সৈকতের ঝাউবাগানের আর্তনাদ!      ● আলীকদমের একমাত্র শিশুপার্কে শিশুদের জায়গা নেই      ● মোংলায় সাড়ে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার করে এসআরবি ৬      ● খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ      ● শিবপুরে পরিত্যক্ত ডোবা কে দৃষ্টিনন্দন করতে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ উপজেলা প্রশাসনের      ● ফেনী সীমান্তে ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করল বিজিবি      ● নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স      ● টানা দ্বিতীয় টেস্টে হৃদয়ের সেঞ্চুরি      ● সৌদি আরব ভেঙে পড়ছে : ডোনাল্ড ট্রাম্প      ● শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর তিন পরামর্শ      ● গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি ও পুলিশ মোতায়েন      ● নিরাপত্তা নিয়ে আতঙ্কিত অনন্যা পাণ্ডে      
প্রধান শিক্ষক সংকটে গুরুদাসপুরের ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠান
প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম

নাটোরের গুরুদাসপুরে ১২১টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৫৭টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত কার্যক্রম। এতে পাঠদান ও শিক্ষার গুণগত মান ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭টিতে প্রধান শিক্ষক নেই। এ ছাড়া ২০টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ২৯টি পদ শূন্য রয়েছে। অন্যদিকে, ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১০টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকেরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রশাসনিক কাজের পাশাপাশি নিয়মিত পাঠদান চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।

শিক্ষক ও অভিভাবকদের মতে, শিক্ষকস্বল্পতার পাশাপাশি শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, মোবাইল আসক্তি, মাদকাসক্তি ও অভিভাবকদের অসচেতনতাও শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার জানান, প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ বিভিন্ন শূন্য পদ পূরণে এনটিআরসিএর লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এখন মৌখিক পরীক্ষাসহ নিয়োগপ্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, শিক্ষক নিয়োগের ক্ষমতা তাঁর হাতে নেই। বিষয়টি সরকারের উচ্চপর্যায় অবগত রয়েছে এবং দ্রুত সংকটের সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গুরুদাসপুর   নাটোর   শিক্ষক সংকট   প্রধান শিক্ষক   প্রাথমিক বিদ্যালয়   মাধ্যমিক বিদ্যালয়   শিক্ষার মান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close