রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার      ● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      ● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      
ঝিলবুনিয়া দরবারে তিনদিনের ওয়াজ মাহফিল শুরু শুক্রবার
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:১২ পিএম

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন ( রহ:) এর স্মরণে শুক্রবার (২০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ৫৬ তম বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল। ঝিলবুনিয়া দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন এই ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলের সার্বিক পরিচালনা করবেন। 

শুক্রবার (২০ নভেম্বর) প্রথম দিন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুল্লাহ আবাদ আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মোঃ আব্দুর রাকিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ- সুপার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় দিন  শনিবার (২১ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের নাতি গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ শামছুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট  কচুয়ার চর সোনাকুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং তৃতীয় দিন (২২ নভেম্বর) মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে তাশরিক আনবেন ফুরফুরা শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ ফতেহ্ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ্ সিদ্দিকী আল কোরাইশী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব তাহ্ফিজূল ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীর জাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন। 

এছাড়া এই ঈছালে ছওয়াব মাহফিলে আরো অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরামগন উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে। 

সোমবার (২৩ নভেম্বর) বাদ ইশরাক আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই মাহফিল। ঝিলবুনিয়া দরবার বর্তমান গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন এই আখেরী মোনাজাত পরিচালনা করবেন বলে ঝিলবুনিয়া দরবার শরীফ সুত্র জানিয়েছে। 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝিলবুনিয়া দরবার শরীফ   বার্ষিক ওয়াজ মাহফিল   ঈছালে ছওয়াব   মোড়েলগঞ্জ   বাগেরহাট   ইসলামি মাহফিল   ওয়াজ নসিহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close