রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী      ● হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু      ● সাতক্ষীরার পরিবেশ রক্ষায় নতুন কর্মপরিকল্পনা নিল গ্রিন কোয়ালিশন      ● ভালো মানুষেরা রাজনীতিতে না আসায় জায়গা নেয় খারাপরা: নুরুল আমিন      ● চাকরির চাহিদা অনুযায়ী পাঠদানের আহ্বান রাষ্ট্রপতির      ● দীঘিনালার হাজাছড়া বিলে লাল শাপলার মুগ্ধতা      ● রাজারহাটে বন্ধ মিড-ডে মিল, বিপাকে সাড়ে ১৫ হাজার শিক্ষার্থী      ● পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৫ দালালের কারাদণ্ড      ● খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন      ● মেঘনায় ইউপি প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম গ্রেপ্তার      ● জলবায়ু ন্যায়বিচারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন      ● সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে: নুরুল আমিন      
গ্রামের উন্নয়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
প্রতিনিধি, নান্দাইল (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:০০ পিএম

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামকে খুবই ভালবাসেন বলেই গ্রামের মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। ফলে বিএনপি সরকার গ্রামীন রাস্তাঘাট, বিদ্যুৎ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ব্যবস্থা সহ অন্যান্য খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে।
 শনিবার বিকালে নান্দাইলের কালেঙ্গা বাজার- বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জনগনের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগনের জন্য রাজনীতি করেন। বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। দেশের মানুষ যাতে ভাল থাকতে পারে সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই সরকার কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছেন। বর্তমানে সারাদেশে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম (গণনা) শুরু হয়েছে। 

এতে প্রকৃত প্রাপ্যধারগণ ফ্যামিলি কার্ড পাবেন। তিনি আরও বলেন, ইতি মধ্যে নান্দাইলের রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, মসজদি, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষা প্রতিষ্ঠান সহ হতদরিদ্র- অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই হিসাবে দুর্যোগ সহনীয় আধাপাকা ঘর নিমার্ণ করে দেওয়া হয়েছে। যা আপনাদের মাঝে দৃশ্যমান রয়েছে। আমি আপনাদের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমার নির্বাচনি ওয়াদা অনুযায়ী নান্দাইলে একের পর এক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। যা ইতি মধ্যে আপনাদের মাঝে দৃশ্যমান হয়েছে। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও স্থানীয় যুবদল, ছাত্রদল ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।






স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  ইয়াসের খান চৌধুরী   তারেক রহমান   তথ্য প্রতিমন্ত্রী   নান্দাইল   ময়মনসিংহ   সড়ক উন্নয়ন   বিএনপি   গ্রামীণ উন্নয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close