প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৩ পিএম

সংগৃহীত ছবি
কীভাবে জাতীয় নির্বাচন বন্ধ করা যায়, সে বিষয়ে নতুন নতুন বক্তব্য দিচ্ছে একটি গোষ্ঠী। তবে গণতন্ত্রের উত্তরণের একমাত্র পথ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
দুদু বলেন, আগে নির্বাচনের নামে প্রতারণা হয়েছে। নির্দিষ্ট সময়ে নির্বাচন না হলে আধিপত্যবাদীরা সুযোগ নিতে পারবে।
তিনি আরো বলেন, দেশের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের বিকল্প নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সবকিছুই স্পষ্টভাবে ফয়সালা হবে।