বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কালকিনিতে দুই ভ্যান চোরকে আটক
কালকিনি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় ব্যাটারিচালিত একটি ভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই ভ্যান চোরকে আটক করেছে স্থানীয়রা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হামেদ খাঁ হাট থেকে ঐ দুই যুবক ভ্যানটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় জনতা।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান সিকদার ও সাগর ফকির নামে দুই যুবক হামেদ খাঁর হাট থেকে ভ্যান চুরি করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার পৌর মাছ বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত ফোকরকান সিকদার ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ সিকদারের ছেলে ও সাগর ফকির গৌরনদী উপজেলার পশ্চিম মেদাকুল এলাকার জাকির ফকিরের ছেলে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। 

ভ্যান মালিক বৃদ্ধ আজিজ হাওলাদার বলেন, এই ভ্যানটি আমার একমাত্র সম্বল, আমি এই ভ্যান চালিয়ে পরিবারের ভরণ-পোষণসহ কিস্তির টাকাও পরিশোধ করি। এই ভ্যানটি চুরি হয়ে গেলে আমি আর বাঁচতে পারতাম না।

এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, দুইজন ভ্যান চোরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে। 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  চোর   মাদারীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close