প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম

সংগৃহীত ছবি
ডাকসু নির্বাচনের ফলাফলকে ঘিরে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিশৃঙ্খলায় না জড়াতে নিজস্ব ছাত্র সংগঠনগুলোকে সতর্ক করেছে বিএনপি ও জামায়াত।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সরকারের পক্ষ থেকে হাইকমান্ডের সঙ্গে যোগাযোগের পরগভীর রাতে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরকে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশৃঙ্খলার চেষ্টা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে দমন করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন যে ছাত্রদল কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলা ঘটাবে না। এ বিষয়ে ছাত্রদলের নেতাদের ইতিমধ্যেই অবহিত করা হয়েছে।
একইভাবে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দও সরকারের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। দলের এক নায়েবে আমির বলেন, ছাত্রশিবির বা জামায়াতের বাইরের কেউ যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, তবে নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
রাজনৈতিক দল দুটির একাধিক সূত্র জানায়, সরকারের অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনারও বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তুলে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বাগছাস-সমর্থিত প্রার্থীরা।