বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে ১৭ মামলার আসামি ডাকাত জামালকে গলা কেটে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৩ পিএম

হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি ডাকাত জামাল মিয়াকে (৪০) গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জামাল নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘর থেকে বের করে বাড়ির পার্শ্ববর্তী একটি ধানি জমির পাশে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে। তবে কে বা কারা এবং কেন তাকে নির্মমভাবে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘জামালের বিরুদ্ধে ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   ডাকাত জামাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close