বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জবি ছাত্রশিবিরের আয়োজনে মনোসামাজিক স্বাস্থ্য সেবা বিষয়ক সেমিনার
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্য সেবা ক্যাম্প শুরু হয়েছে। আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ক্যাম্পের প্রথম দিন হিসেবে আজ (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে “Stress Management: A key to a better quality of life” শীর্ষক সেমিনার। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২১৫ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে মূলত পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, মানসিক চাপ নিয়ন্ত্রণ, সম্পর্কের সংকট, চাকরির কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তনসহ বিভিন্ন সমসাময়িক বিষয় আলোচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জবি ছাত্রশিবিরের শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল আবিদ।

সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘গত দুই বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রশাসনকে বারবার কাউন্সিলিং সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছি। কিন্তু মানসম্মত কাউন্সেলর না থাকায় শিক্ষার্থীরা সঠিক সেবা পাচ্ছে না। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জবি ছাত্রশিবির   মনোসামাজিক স্বাস্থ্য   সেমিনার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close